সিলেট অঞ্চলে মৃদু ভূমিকম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সিলেট অঞ্চলে আজ রোববার দুপুরের দিকে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়, আজ বেলা ১১টা ২৭ মিনিটে সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৪ দশমিক ৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেট থেকে ২৮৩ কিলোমিটার দূরে, ভারতে।
আর্থকোয়েক ট্রাক ওয়েবসাইটে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের মণিপুরে।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।