সিলেট অঞ্চলের নিবন্ধন কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৪ জানুয়ারি সিলেট নগরের মীরের ময়দান এলাকার ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে। নিবন্ধন শুরু হবে কাল শনিবার। নিবন্ধন চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। সিলেট ছাড়াও হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার শিক্ষার্থীরা উৎসবে অংশ নিতে পারবে। প্রয়োজনে যোগাযোগ প্রথম আলোর সিলেট আঞ্চলিক কার্যালয়, মনির ম্যানশন, বারুতখানা, সিলেট (০১৭১৭৮৭০৫৮৬ ও ০১৭১৭১৪০১৯৩), হবিগঞ্জ (০১৭১১৯২২৫৩১), মৌলভীবাজার (০১৭১১১৮১৩৭৩), সুনামগঞ্জ (০১৭১৫৪০৯৫৫১)।