সিলেট অঞ্চলের নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উত্সব ২০১৩-এর সিলেট অঞ্চলের নিবন্ধন শুরু হয়েছে। ৬ জানুয়ারি নিবন্ধন শেষ হবে। ‘আগে এলে আগে’ ভিত্তিতে মোট এক হাজার শিক্ষার্থীর নিবন্ধন করা হবে। ২২ জানুয়ারি সিলেট নগরের নয়াসড়ক এলাকার কিশোরীমোহন বালিকা উচ্চবিদ্যালয়ে গণিত উত্সব অনুষ্ঠিত হবে।আয়োজকেরা জানিয়েছেন, প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিবন্ধন চলছে। তবে নিবন্ধন করার সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী কিংবা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র—যেকোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে। তৃতীয় থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যে কেউ নিবন্ধন করতে পারবে।নিবন্ধনের ঠিকানা: প্রথম আলো সিলেট আঞ্চলিক কার্যালয়, মনির ম্যানশন (গ্যালারি অ্যাপেক্সের বিপরীতে), বারুতখানা, সিলেট। প্রথম আলো বন্ধুসভার সিলেট জেলার সভাপতি এন ডি মিথুন জানান, গণিত উত্সবে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলার শিক্ষার্থীরা নাম নিবন্ধন করতে পারবে। উত্সবসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য: ০১৭২৫২৭৬৭৮৭ (তাপস সরকার) ও ০১৯৩২৮১১৬১৫ (সুমন পাল) নম্বরে যোগাযোগ করা যাবে।