সিলেট অঞ্চলের নিবন্ধন শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১১-এর আঞ্চলিক উৎসবের নিবন্ধন আজ বুধবার শুরু হচ্ছে। এতে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী সঙ্গে করে নিয়ে আসতে হবে।প্রথম আলোর সিলেট আঞ্চলিক কার্যালয়ে (মনির ম্যানশন, তৃতীয় তলা, অ্যাপেক্স গ্যালারির বিপরীতে, বারুতখানা, সিলেট) প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিবন্ধন চলবে। ‘আগে এলে আগে’ ভিত্তিতে মোট এক হাজার শিক্ষার্থী নিবন্ধন করতে পারবে। এতে চারটি ক্যাটাগরিতে তৃতীয় থেকে উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। ১৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন চলবে। বিস্তারিত জানতে যোগাযোগ: টেলিফোন ০৮২১-৭২১৬৭০ (অফিস) এবং এন ডি মিথুন (০১৭১৭৮৭০৫৮৬)। সিলেট জেলার বাইরে তিনটি জেলায় প্রথম আলোর জেলা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে নিবন্ধন করা যাবে।