সিলেট অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১২-এর সিলেট অঞ্চলের উৎসব আজ বুধবার। সকাল নয়টায় সিলেট নগরের নয়াসড়ক এলাকার কিশোরীমোহন বালিকা উচ্চবিদ্যালয়ে এ উৎসব শুরু হবে। নিবন্ধনকারী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরে সকাল সাড়ে আটটার মধ্যে প্রতিযোগস্থলে উপস্থিত থাকতে হবে। দিনব্যাপী উৎসবের মধ্যে রয়েছে প্রশ্নোত্তর পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। প্রতিযোগে জাতীয় পতাকা উত্তোলন করবেন কিশোরীমোহন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল ইসলাম এবং ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহাম্মদ দানীউল হক। দুপুরে শিক্ষার্থীদের উদ্দেশে সিলেটে ভাষা আন্দোলনের ইতিহাস শোনাবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ভাষাসংগ্রামী ছদরুদ্দিন আহমদ চৌধুরী। প্রতিযোগের বিভিন্ন পর্বে লেখক-শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভীষঞ্চদেব চৌধুরী ও প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু। এইচএসবিসি-ভাষা প্রতিযোগ ২০১২-এর সমন্বয়ক তারিক মনজুরের উপস্থিত থাকার কথা রয়েছে। ভাষা প্রতিযোগে সিলেটসহ সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯১২ জন শিক্ষার্থী অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করেছে। প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চারটি পর্যায়ে নিবন্ধনকারীরা প্রতিযোগে অংশ নেবে।