সিলেট অডিটোরিয়ামের সংস্কার ও আধুনিকায়নের দাবিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে সঞ্চারকলিপি দিয়েছে সিলেটের সমিঞ্চলিত নাট্য পরিষদ। গত শনিবার রাতে সংগঠনটির নেতা-কর্মীরা অর্থমন্ত্রীর হাতে এ সঞ্চারকলিপি তুলে দেন। এ সময় অর্থমন্ত্রী সিলেট অডিটোরিয়ামটি পুনরায় সংস্কারের আশ্বাস দেন।সঞ্চারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেটের সাংস্কৃতিক কর্মকাণ্ড ইদানীং নানা প্রতিকূলতার সমঞ্চুখীন হচ্ছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার একমাত্র মিলনায়তন ‘সিলেট অডিটোরিয়াম’ নানা সংকটে। আধুনিকায়নের অংশ হিসেবে মিলনায়তনটির নিরাপত্তা, নর্দমাব্যবস্থার সংস্কার, সীমানাপ্রাচীর নির্মাণ, দালানটি সংস্কার ও পূর্ণাঙ্গভাবে রং করা, শিল্পী ও কলাকুশলীর সুবিধার্থে গ্রিনরুম বর্ধিতকরণ, নতুন আসবাবপত্র স্থাপন, মিলনায়তনে গাড়ি রাখার ব্যবস্থা ও যাতায়াতব্যবস্থা উন্নতকরণ, সুবিধাজনক স্থানে উন্মুক্ত মঞ্চ নির্মাণের দাবি জানিয়েছেন নেতারা।সঞ্চারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন সমিঞ্চলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক নিজামউদ্দিন লস্কর, সাবেক পরিচালক অরিন্দম দত্ত, পরিচালক চম্পক সরকার, নাট্যসংগঠক আমিরুল ইসলাম, পরিষদের সহসভাপতি খোয়াজ রহিম, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, মোস্তাক আহমদ, সিরাজ উদ্দিন, মোহামঞ্চদ আবদুল্লাহ, সাইফুর রহমান চৌধুরী, দেবব্রত চৌধুরী প্রমুখ।