সিলেট আইনজীবী সমিতির নতুন সভাপতি লালা, সম্পাদক হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির বার্ষিক নির্বাচনে মোহাম্মদ লালা সভাপতি ও হোসেন আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার ভোট গ্রহণের পর রাতভর গণনা শেষে গতকাল শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে ৬ জন প্রার্থীর মধ্যে মোহাম্মদ লালা ৪৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিনহাজ উদ্দিন খান পেয়েছেন ২৫০ ভোট। সাধারণ সম্পাদক পদে হোসেন আহমদ ৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম পেয়েছেন ৪২২ ভোট।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি-১ মো. সামছুল হক, সহসভাপতি-২ জেবুন নাহার সেলিম; যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ও মোহাম্মদ আকমল খান; সহসম্পাদক দিলরুবা বেগম, হোসেইন আহমদ শিপন ও প্রবাল চৌধুরী; সমাজবিষয়ক সম্পাদক মোহাম্মদ এজাজ উদ্দিন, সমাজবিষয়ক সহসম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া এবং লাইব্রেরি সম্পাদক বিকাশ রঞ্জন অধিকারী। আর কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত ১১ জন হলেন আবদুল গাফফার, দীনা ইয়াসমিন, নোমান মাহমুদ, বেদানন্দ ভট্টাচার্য, প্রদীপ কুমার ভট্টাচার্য, এ এস এম আবদুল গফুর, আক্তার উদ্দিন আহমদ, এ কে এম ফখরুল ইসলাম, আবদুল মুতলিব চৌধুরী, ফারুক আহমদ চৌধুরী ও মিছবাহ উদ্দিন চৌধুরী।
এর আগে সমিতির নির্বাচন কমিশনার পদে মো. এমদাদুল হক, সহকারী নির্বাচন কমিশনারের দুটি পদে গিয়াস উদ্দিন চৌধুরী ও মো. নুরুল আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ১ হাজার ৪৩৯ ভোটারের মধ্যে ১ হাজার ২২৪ জন ভোটাধিকার প্রয়োগ করে ১ বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করেছেন।