সিলেট-আখাউড়া রেলপথ পাঁচঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর রেলস্টেশন এলাকায় তেলবাহী একটি বগি লাইনচ্যুত হয়ে সিলেট-আখাউড়া রেলপথে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। গতকাল সোমবার সকাল সাড়ে ছয়টায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ জংশন সূত্র জানায়, শ্রীমঙ্গল থেকে চট্টগ্রামগামী একটি তেলবোঝাই ট্রেনটি রশিদপুর নামক স্থানে লাইনচ্যুত হয়। এতে চট্রগ্রাম থেকে সিলেটগামী ট্রেন উদয়ন এক্সপ্রেস, সুরমা মেইল ও কুশিয়ারা ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনে আটকা পড়ে। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। বেলা সাড়ে ১১টা থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ পুনরায় চালু হয়।