সিলেট আবহাওয়া কার্যালয় আগুন থেকে রক্ষা পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে সিলেটের আবহাওয়া কার্যালয়। ওই কার্যালয়ের প্রাঙ্গণের টিলার জঙ্গলে গতকাল মঙ্গলবার বিকেলে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে এলাকাবাসী ও দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই কার্যালয়ের পাশেই ছিল ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র।সিলেট আবহাওয়া ও ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী প্রথম আলোকে জানান, টিলার জঙ্গলে শুকনো খড়কুটায় কে বা কারা আগুন ধরিয়ে দেয়। অল্পের জন্য আবহাওয়া কার্যালয় আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। ঘটনাটি নাশকতার চেষ্টা কি না, তা খতিয়ে দেখতে পুলিশকে জানানো হয়েছে।