সিলেট ও সুনামগঞ্জে হকারদের প্রথম আলোর রেইনকোট বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর উদ্যোগে সিলেট ও সুনামগঞ্জে সংবাদপত্রের হকারদের রেইনকোট উপহার দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলার গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৩৫ জন সংবাদপত্র হকারের মধ্যে এই রেইনকোট বিতরণ করা হয়। আজ রোববার হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় রেইনকোট বিতরণ করা হবে। গতকাল বেলা দুইটায় গোলাপগঞ্জ উপজেলার চৌমোহনীতে হকারদের মধ্যে রেইনকোট বিতরণকালে উপস্থিত ছিলেন প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ, সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) পিনাক রঞ্জন দেবনাথ, বিতরণ বিভাগের মো. গোলাম আরিফ ও স্থানীয় সংবাদপত্র এজেন্ট মো. করিম।রেইনকোট পেয়ে হকার মহসিন আহমদ বলেন, ‘আমার বয়স এখন ৪০। ১০ বছর বয়স থেকে পত্রিকা বিক্রি করছি। কিন্তু আজ প্রথম আলোর পক্ষ থেকে যে আন্তরিকপূর্ণ ব্যবহার পেলাম, সেটা চিরদিন মনে রাখব।’ পরে বিকেল পাঁচটায় বিয়ানীবাজার উপজেলার ২৫ জন হকারের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়। এ সময় প্রথম আলোর বিতরণ বিভাগের কর্মকর্তারা ছাড়াও বিয়ানীবাজার প্রতিনিধি আবদুল ওয়াদুদ, স্থানীয় এজেন্ট আবদুল বাসিত উপস্থিত ছিলেন। সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার তিনজন হকারের মধ্যে রেইনকোট বিতরণকালে ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি জুয়েল খান ও স্থানীয় এজেন্ট মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। সুনামগঞ্জে ২২ জন পত্রিকা বিক্রেতাকে রেইনকোট দেওয়া হয়। বর্ষায় পত্রিকা বিক্রেতাদের সুবিধার্থে এই রেইনকোট বিতরণ করা হয়। এ সময় প্রথম আলোর সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক পিনাক রঞ্জন দেবনাথ, সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমান, বিতরণ বিভাগের কর্মকর্তা মো. গোলাম আরিফ, প্রথম আলোর সুনামগঞ্জের এজেন্ট নুরুদ্দোজা আহমদ উপস্থিত ছিলেন। রেইনকোট পেয়ে পত্রিকা বিক্রেতা বিজয় রঞ্জন পাল, মাইনুদ্দিন ও কেন্টু বর্মণ বলেন, আমরা খুশি।