সিলেট কারাগারে বন্দীদের ‘বিদ্রোহ’, সংঘর্ষে আহত ৭
সিলেট কারাগারে নিম্নমানের খাবার সরবরাহসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ জানিয়ে ‘বিদ্রোহ’ করেছেন কয়েকজন বন্দী। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় বন্দীদের রাতের খাবার দেওয়ার সময় বিদ্রোহীরা একটি ঘরে সুবেদারকে জিমিঞ্চ করে বিদ্রোহ ঘোষণা করেন। পরে পুলিশের একটি স্কোয়ার্ড ও স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম চালায়। এ সময় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। কারাগার ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় প্রতিদিনের মতো বন্দীদের মধ্যে রাতের খাবার বিতরণ করা হচ্ছিল। এ সময় কারাগারের সবকিছু ঠিকঠাক রয়েছে কি না, তা দেখার জন্য সুবেদার আবু ইউসুফ বন্দীদের সেলের কাছে আসেন। এ সময় হঠাৎ করে ৮০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ফারুকের নেতৃত্বে তিনজন বন্দী সুবেদারকে ধাক্কা দিয়ে একটি সেলের ভেতরে ঢুকিয়ে জিমিঞ্চ করে ফেলেন। সুবেদারকে জিমিঞ্চ করে বন্দীরা কারাগারের অভ্যন্তরে নিম্নমানের খাবার দেওয়াসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ জানান। বিদ্রোহীদের সঙ্গে এ সময় আরও কয়েকজন বন্দী এসে যোগ দিয়ে দাবিদাওয়ার কথা জানান। বন্দীদের বিদ্রোহের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটে আসেন। এ সময় পুলিশের বিশেষ একটি স্কোয়ার্ড সুবেদার ইউসুফকে উদ্ধারের চেষ্টা চালালে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুবেদার আবু ইউসুফ (৫০) ছাড়াও হাবিলদার ওমর আলী (৪৫), কারারক্ষী সেলিম (৩০), আহসান (৩২), মাহবুব খান (৪০) ও শাহাদাত (৩০) আহত হয়েছেন। আহত ব্যক্তিদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘণ্টা খানেক পর পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনার খবর পেয়ে কারাগারে এসে উপস্থিত হন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, জেলা প্রশাসক খান মোহামঞ্চদ বিলাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল আলম, জেলা পুলিশ সুপার শাখাওয়াত হোসাইনহ স্থানীয় প্রশাসন ও র্যাব-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে রাত সোয়া নয়টার দিকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা কারাগারের প্রধান ফটকে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সিলেটের জেলা প্রশাসক খান মোহামঞ্চদ বিলাল বলেন, ‘পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। মুষ্টিমেয় কয়েকজন বিদ্রোহী বন্দী এক সুবেদারকে জিমিঞ্চ করে আহত করেছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে।’ বদরউদ্দিন আহমদ কামরান সাংবাদিকদের বলেন, ‘ফারুক নামের এক ব্যক্তি ৮০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি বিভিন্ন সময় কারাগারে জল্লাদেরও ভূমিকা পালন করেছেন। এখন অপ্রকৃতিস্থ। তাই তিনি বোরহান ও নাসিম নামের আরও দুই বন্দীকে নিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন।’ এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শহীদুল আলম প্রথম আলোকে বলেন, ‘এটাকে ঠিক বিদ্রোহ বলা যায় না। এ ছাড়া ওরা বিভিন্ন দাবিদাওয়া করেছে, সেটাও ঠিক নয়। একজন অপ্রকৃতিস্থ বন্দী কারাগারের সুবেদারকে একটি ঘরে আটকে রেখে এ ঘটনা ঘটিয়েছেন। তবে এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’