সিলেট কারাগারে ‘বিদ্রোহে’র ঘটনায় তদন্ত কমিটি
সিলেট কারাগারে বন্দীদের ‘বিদ্রোহে’র ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে জেলা প্রশাসন সূত্র গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিশ্চিত করেছে। জেলা প্রশাসন সূত্র জানায়, ঘটনার রাতেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শহীদুল আলমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি পাঁচ দিনের মধ্যে ঘটনার তদন্ত করে প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে দেবে। শহীদুল আলম বর্তমানে ছুটিতে রয়েছেন। এ অবস্থায় তদন্তের কাজ করছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সরদার কেরামত আলী। গত সোমবার রাতের খাবার বিতরণের সময় কয়েকজন বন্দী কারাগারের অভ্যন্তরের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করে সুবেদার আবু ইউসুফকে ধারালো অস্ত্রের (দা) মুখে জিমিঞ্চ করেন। এ সময় সুবেদারকে উদ্ধার করতে পুলিশের বিশেষ স্কোয়াড অভিযান চালালে সংঘর্ষে সাতজন আহত হন। আহত ব্যক্তিদের সবাই এখন সুস্থ।