সিলেট, কুমিল্লার যখন যেখানে ঈদের জামাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের ঐতিহাসিক শাহি ঈদগায় সকাল সাড়ে আটটায়। এ ছাড়া হজরত শাহজালাল (রহ.)-এর দরগায়ে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত হবে। নগরের বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল আটটা ও নয়টায়—দুটি জামাত অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রারি মাঠে পৌনে আটটায় এবং জেলা প্রশাসনের কার্যালয়ের মাঠে আটটায় জামাত অনুষ্ঠিত হবে।
কুমিল্লায় ঈদুল আজহার প্রধান জামাত কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম মোহাম্মদ ইব্রাহীম। ৮ অক্টোবর কেন্দ্রীয় ঈদগাহ উপদেষ্টা কমিটির সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।