সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগ ডে উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদের একাদশ ব্যাচের শিক্ষার্থীরা র‌্যাগ ডে উদ্যাপন করেছে।এ উপলক্ষে সকালে আনন্দ শোভাযাত্রা, ট্রাক শোভাযাত্রা ও বৃক্ষরোপণের আয়োজন করা হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল আউয়াল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদের ডিন মো. সাইফুল ইসলাম, প্রক্টর মো. আনোয়ার হোসেন।