সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে 'ট্রান্স ডিসিপ্লিনারিটি ইন ফিশারিজ অ্যান্ড ওশান সাস্টেনেবিলিটি'র প্রশিক্ষণ কর্মশালা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ট্রান্স ডিসিপ্লিনারিটি ইন ফিশারিজ অ্যান্ড ওশান সাস্টেনেবিলিটি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। ছবি: সংগৃহীত
‘ট্রান্স ডিসিপ্লিনারিটি ইন ফিশারিজ অ্যান্ড ওশান সাস্টেনেবিলিটি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। ছবি: সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘ট্রান্স ডিসিপ্লিনারিটি ইন ফিশারিজ অ্যান্ড ওশান সাস্টেনেবিলিটি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

গত ২৪ আগস্ট শুরু হয়ে কর্মশালা শেষ হয়েছে ২৯ আগস্ট। বিশ্বের ১৪ টি দেশের মোট ৩৬ জন এ কর্মশালায় অংশ নেন।

কানাডার নিউফাউন্ডল্যান্ডের মেমোরিয়াল ইউনিভার্সিটিতে ক্ষুদ্র মৎস্য গবেষণায় বিশ্বব্যাপী সহায়ক প্রতিষ্ঠান টু বিগ টু ইগনোর কর্মশালা মডিউল করে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ ‘টেকসই মৎস্য খাত’ শীর্ষক প্রথম আন্তর্জাতিক সম্মেলনের অংশ হিসেবে সিলেটে এ কর্মশালার আয়োজন করে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা শেষে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্রও বিতরণ করা হয়। মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা শেষে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্রও বিতরণ করা হয়। মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

মৎস্য খাতের ঝুঁকি মোকাবিলা, সমুদ্র ও পরিবেশের টেকসইকরণ, বিশেষ করে ওই বিষয়গুলো যা ক্ষুদ্র পর্যায়ের মৎস্য খাতকে প্রভাবিত করে তা নিয়ে অংশগ্রহণকারীদের দৃষ্টিভঙ্গি সম্প্রসারণে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মাঠ পর্যায়ের ভ্রমণেও যান অংশগ্রহণকারীরা।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে ডিন অধ্যাপক ড. তরিকুল আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদার। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্রও বিতরণ করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটির অধ্যাপক ড. রতনা চুয়েনপাগদে, নরওয়ের আর্কটিক ইউনিভার্সিটির অধ্যাপক ইমেরিটাস ভেইন জেনটফট, থাইল্যান্ডের ক্যাসেটসার্ট ইউনিভার্সিটির অধ্যাপক ইমেরিটাস ড. কাংওয়ান জুনতারাসতে, ইউনিভার্সিটির অব ফিলিপাইনের অধ্যাপক এলিস জোয়ান জি ফেরের এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. মাহমুদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।