সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরিকাহত করেছে। গতকাল রোববার বিকেলে ক্যাম্পাস-সংলগ্ন এক টিলায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম নিখিল চন্দ্র দাশ। তিনি কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। নিখিলের সহপাঠীরা জানান, গতকাল বিকেল সাড়ে পাঁচটায় নিখিল এক বন্ধুকে নিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকসংলগ্ন এক টিলায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত নিখিলের বাম হাতে ছুরি দিয়ে আঘাত করে। নিখিল ও তাঁর বন্ধু চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।