সিলেট চেম্বার ভবনে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে গত সোমবার রাতে চুরি হয়েছে। দুর্বৃত্তরা ভবনের দ্বিতীয় তলায় সহসভাপতির কক্ষের কলাপসিবল গ্রিল ভেঙে ভেতরে ঢুকে প্রায় ২১ হাজার টাকাসহ কিছু কাগজপত্র নিয়ে গেছে।চেম্বার সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পাঁচটায় ভারপ্রাপ্ত সচিব প্রতিদিনের মতো কার্যালয় বন্ধ করে চলে যান। গতকাল সকাল সাড়ে নয়টায় অফিসের পিয়ন ও ক্লিনাররা ভেতরে ঢুকে সহসভাপতির কক্ষের গ্রিল ভাঙা এবং ড্রয়ারের কাগজপত্র তছনছ করা অবস্থায় দেখতে পান। তাঁরা বিষয়টি চেম্বারের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরীকে জানান।গতকাল বিকেলে সিলেট কোতোয়ালি থানায় চেম্বারের ভারপ্রাপ্ত সচিব মো. এখলাছুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শিশির কুমার চক্রবর্তী জানান, মামলাটি সন্ধ্যায় নথিভুক্ত করা হয়েছে।