সিলেট চেম্বারের পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে পরিচালনা পরিষদের ‘অর্ডিনারি শ্রেণীর সদস্য’ পদে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পাঁচজন ও ব্যবসায়ী পরিষদের সাতজনসহ ১২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। ‘অ্যাসোসিয়েট শ্রেণীর সদস্য’ পদে তিনজন করে দুটো প্যানেলের ছয়জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার সিলেট নগরের ধোপাদিঘিরপাড় এলাকার ইউনাইটেড সেন্টারে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে রাত নয়টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। আজ শনিবার সিলেট চেম্বারের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত পরিচালকেরা ভোট দিয়ে চেম্বারের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করবেন।নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের অর্ডিনারি পদে বিজয়ীরা হলেন—ফারুক আহমদ চৌধুরী, তারেক আহমদ, নুরুল ইসলাম, মো. মামুন কিবরীয়া, মো. ওয়াহিদুজ্জামান। এই প্যানেলের অ্যাসোসিয়েট পদে নির্বাচিতরা হলেন—জিয়াউল হক, লায়েছ উদ্দিন, তাহমিম আহমদ। ব্যবসায়ী পরিষদের অর্ডিনারি পদে নির্বাচিতরা হচ্ছেন—গোলাম রব্বানী চৌধুরী, সালাহ উদ্দিন আলী আহমদ, খন্দকার সিপার আহমদ, এজাজ আহমদ চৌধুরী, আবু তাহের মো. শোয়েব, এনামুল কুদ্দুস চৌধুরী ও মুসফিক জায়গীরদার। এই প্যানেলের অ্যাসোসিয়েট সদস্য নির্বাচিত হয়েছেন পিন্টু চক্রবর্তী, মাসুদ আহমদ চৌধুরী ও আবরার আহমদ দুলাল।