সিলেট ছাত্রদল সভাপতির মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র থেকে কমিটি ঘোষণার পরদিনই সংঘর্ষের ঘটনায় কারাবন্দী সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। সন্ধ্যার পর সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভ করেন সাইদ। এ সময় দলীয় নেতা-কর্মীরা কারাফটকে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। প্রায় এক যুগ পর কেন্দ্র থেকে গত ১৮ সেপ্টেম্বর ছাত্রদলের সিলেট জেলা ও নগর কমিটি ঘোষণা হয়। কমিটিতে ত্যাগীরা স্থান পাননি—এ অভিযোগ তুলে ছাত্রদলের একাংশ বিক্ষোভ করে। পরদিন পদ না পাওয়া নেতারা নতুন সভাপতি সাঈদকে অবরুদ্ধ করে রাখেন।