সিলেট জেলা বিএনপির প্রতিনিধি সভা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৭ ফেব্রুয়ারি কাউন্সিলরদের গোপন ব্যালটে সরাসরি ভোট গ্রহণ করে জেলা ও নগর কমিটির নেতৃত্ব নির্বাচিত করা হয়। এই নেতৃত্ব সেই থেকে ‘ভোটের নেতৃত্ব’ হিসেবে পরিচিত। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এ তিন পদে নির্বাচন করার পর পরবর্তী সময়ে তাঁদের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা ছিল। অবশেষে ওই ভোটের সাত মাস পর কাল শনিবার প্রথম প্রতিনিধি সভা আহ্বান করেছে জেলা বিএনপি।

জেলা বিএনপি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কাল বেলা তিনটায় দরগা গেট এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। এতে জেলা বিএনপির ১৩ উপজেলা ও চারটি পৌর কমিটির সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

দলীয় সূত্র জানায়, সিলেটে বিএনপির রাজনীতিতে ১৯৯৩ সালের পর গত ৭ ফেব্রুয়ারি সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন করা হয়। সে সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হয়ে নির্বাচন প্রক্রিয়াকে ‘মাইলফলক’ হিসেবে অভিহিত করেছিলেন। আর নির্বাচিত নেতারা বলেছিলেন, দেশে গণতন্ত্র না থাকলেও বিএনপিতে গণতন্ত্র আছে,Ñএটা আবারও প্রমাণিত হলো।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, জেলার সব সাংগঠনিক কমিটির নেতৃত্বকে যেহেতু সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে, তাই সেখানে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে।