সিলেট থেকে ঢাকাগামী ট্রেনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুনে পুড়ে গেছে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন কালনী এক্সপ্রেসের তিনটি বগি। ছবি: রেলপথ মন্ত্রণালয়ের সৌজন্যে
আগুনে পুড়ে গেছে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন কালনী এক্সপ্রেসের তিনটি বগি। ছবি: রেলপথ মন্ত্রণালয়ের সৌজন্যে

চলন্ত অবস্থায় সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন কালনী এক্সপ্রেসের তিনটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে ট্রেনের ওই তিনটি বগি পুড়ে গেছে। ট্রেনটি সিলেট থেকে কমলাপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিল।
রেলওয়ের সহকারী পরিচালক (অপারেশন) সাইদুর রহমান জানান, বেলা দেড়টার দিকে ট্রেনটির খাওয়ার বগিতে প্রথমে আগুন লাগে। পরে তা পাশের দুটি বগিতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে।
অগ্নিকাণ্ডের পরে রেলমন্ত্রী মো. মুজিবুল হক ঘটনাস্থল পরিদর্শন করছেন। এ ঘটনায় চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।