সিলেট থেকে রংপুরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম শ্রেণির অহনা জ্যোতি আহমেদ। পড়ে দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। এসএসসি পরীক্ষা শেষ করে সে ২০ মার্চ পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিল সিলেটে। পরীক্ষার পরে মাত্র তিন দিনের ঘোরাঘুরি করে কি আর তার মন ভরে? ওদিকে ২৪ মার্চ ভাষা প্রতিযোগ। কী আর করা! ২৩ মার্চ বাসার উদ্দেশে দিনাজপুরের দিকে যাত্রা শুরু করে অহনা। মা–সহ রংপুরে নেমে যায় ভাষা প্রতিযোগ উৎসবের জন্য। মজার ব্যাপার হচ্ছে, দিনাজপুর জেলায় ওর ক্যাটাগরিতে ও ছাড়া আর কেউই বিজয়ী হয়নি।