সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জযাত্রীদের সুবিধার্থে সিলেট থেকে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে সরাসরি হজ ফ্লাইট। এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এদিন বেলা ১২টা ৪০ মিনিটে ৩৩৪ জন যাত্রী নিয়ে বোয়িং ৭৭৭ বিজি-৭০৪১ বিমান সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা দেয়।
এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সরাসরি ওই হজ ফ্লাইটের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হজযাত্রীদের সুবিধার জন্য এখন থেকে সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট পরিচালনা করা হবে।
৩ অক্টোবর দ্বিতীয় ফ্লাইট যাবে।