সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট বিমানবন্দর থেকে ২৯৩ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট যাত্রা শুরু করে। সিলেট থেকে বিমানের সরাসরি হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির দুই সদস্য শফিকুর রহমান চৌধুরী ও সৈয়দ মহসিন আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দিক আহমেদ ও সিলেটের জেলা প্রশাসক খান মোহামঞ্চদ বিলাল।