সিলেট নগরে ৭০ হাজার শিশুকে পোলিও টিকা খাওয়ানো হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় টিকা দিবসের প্রথম দফায় সিলেট নগরের ৭০ হাজার শিশুকে পোলিও টিকা এবং ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান নগরের ধোপাদিঘীরপার এলাকার বিনোদিনী নগর দাতব্য চিকিৎসালয়ে একটি শিশুকে পোলিও টিকা খাইয়ে দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের কাউন্সিলর মো. মুজিবুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সুধাময় মজুমদার, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, স্বাস্থ্য পরিদর্শক আনোয়ারুল হক, ইপিআই সুপারভাইজার ভূপাল চন্দ্র চন্দ ছিলেন।