সিলেট নগরে ‘টমটম’ বন্ধের দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের রাস্তায় পরিবহনের জন্য চলাচলরত ব্যাটারিচালিত ‘টমটম’ (ইজিবাইক) বন্ধের দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিক্ষুব্ধ নাগরিকেরা সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের কাছে স্মারকলিপি দিয়ে এ দাবি জানিয়েছেন।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নগরের বিভিন্ন রাস্তায় টমটমের অদক্ষ চালক কর্তৃক নিবন্ধন ও ফিটনেসবিহীন গাড়ি চলছে। এসব টমটম কোনো ধরনের হর্ন ব্যবহার না করায় প্রতিদিন ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া এসব টমটমের ব্যাটারি বিদ্যুৎ দ্বারা চার্জকৃত হওয়ায় লোডশেডিংও বাড়ছে। তাই এসব টমটমের বিরুদ্ধে শিগগির আইনগত ব্যবস্থা গ্রহণ করা সিটি কর্তৃপক্ষের উচিত।স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নজির আহমদ, দেলোয়ার হোসেন, আইনজীবী পৃথ্বিশ দত্ত, ফখরুল ইসলাম, নাজিম উদ্দিন, তাপস কান্তি ভট্টাচার্য্য, রাসেল আহমদ, কাবুল আহমদ, সায়েম আহমদ, জসিম আহমদ, সাব্বির আহমদ, আনোয়ার হোসেন, ইমরান আহমদ, নুরুল আমিন, ইউনুস মিয়া, সহিদ আহমদ, আইনউদ্দিন প্রমুখ।