সিলেট নার্সিং ইনস্টিটিউটে বিক্ষোভ, বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসে আট দিনের বদলে তিন দিন ‘ইন্টার্নি ডিউটি’ করার দাবিতে সিলেট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন। বিক্ষোভে দমাতে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করেছে। শিক্ষার্থীরা জানান, ক্লাসের পাশাপাশি প্রতিদিন তাঁরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ‘ইন্টার্নি ডিউটি’ করেন। ইনস্টিটিউটের পাঠদান রীতি অনুযায়ী ইন্টার্নি দায়িত্ব পালনে কোনো নির্দেশনা না থাকলেও প্রতি শিক্ষার্থী মাসে আট দিন ওই দায়িত্ব পালন করছেন। এতে করে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ায় তাঁরা মাসে আট দিনের বদলে তিন দিন ইন্টার্নি করার জন্য কর্তৃপক্ষকে জানান। কিন্তু এতে সাড়া না পেয়ে গতকাল সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ইনস্টিটিউটের ক্যাম্পাসে অবস্থান নিয়ে কয়েক দফা বিক্ষোভ করেন। যোগাযোগ করলে ইনস্টিটিউটের অধ্যক্ষ শিপ্রা চক্রবর্তী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সত্যতা নিশ্চিত করলেও বন্ধের কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।