সিলেট বন্ধুমেলা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মর্যাদায় গড়ি সমতা’—এই স্লোগানে আজ শুক্রবার সিলেটে অনুষ্ঠিত হবে বন্ধুমেলা। প্রথম আলো বন্ধুসভা সিলেটের উদ্যোগে নগরের পূর্ব শাহি ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠেয় এ মেলায় সিলেট বিভাগের ১৫টি বন্ধুসভার সাড়ে তিন শতাধিক বন্ধু অংশ নেবেন।
সকাল সাড়ে নয়টায় মেলার উদ্বোধন করবেন গৃহিণী মোরশেদা আক্তার ও সুচরিতা চক্রবর্তী। অনুষ্ঠানে বক্তব্য দেবেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়ক বনশ্রী মিত্র নিয়োগী, মাত্রার প্রধান পরিচালন কর্মকর্তা খন্দকার আলমগীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালন করবেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন।
সিলেট বন্ধুসভার সভাপতি মোমেন মিয়া জানান, বন্ধুমেলা উপলক্ষে সকাল নয়টায় ‘এই শহর আমার, এই শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার’—স্লোগানে আধা ঘণ্টা মানববন্ধন করা হবে। বন্ধুমেলায় সহযোগিতা করছে মানুষের জন্য ফাউন্ডেশন ও মাত্রা।