সিলেট বারের প্রবীণ আইনজীবী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা আইনজীবী সমিতির দুই মেয়াদের সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী মো. শামসুল ইসলাম চৌধুরীর (৯১) কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গত রোববার রাতে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। সিলেট জেলা আইনজীবী সমিতি গতকাল বৃহস্পতিবার কার্যনির্বাহী কমিটির সভা করে নিখোঁজ আইনজীবীর সন্ধান বের করতে পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় সমিতির সাধারণ সম্পাদক ফয়জুর রহমানসহ বেশ কয়েকজন আইনজীবী বক্তব্য দেন। নগরের মীরবক্সটুলা এলাকার আজাদী ১১০ নম্বর বাসার বাসিন্দা ও আইনজীবী শামসুল ইসলাম চৌধুরীর বড় ছেলে মাহমুদ আহমদ চৌধুরী বলেন, ‘গত রোববার শবেবরাতের নামাজ পড়তে বাসায় চশমা রেখে বের হয়েছিলেন। চার দিন পরও তাঁর কোনো খোঁজ না মেলায় অনেক চিন্তায় আছি।’এ ঘটনায় পরদিন কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়।