সিলেট বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সদর ও দক্ষিণ সুরমা বিএনপির আলোচিত দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে গতকাল রোববার তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে।
দলের সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাঁদের বহিষ্কার করা হয়। দুই প্রার্থীর কাছে লেখা পৃথক চিঠিতে উল্লেখ করা হয়, ‘আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করা হলো।’
চিঠির অনুলিপি দলের সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান ও সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার জানান, দুই নেতার বহিষ্কার প্রত্যাহারের বিষয়টি কেন্দ্র থেকে শুনেছেন এবং এ-সংক্রান্ত চিঠির অনুলিপি তাঁদের কাছে পাঠানো হয়েছে।