সিলেট বিমানবন্দরে ডিজিটাল পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে। বিমানবন্দরে বিমান কাউন্টারে গতকাল বুধবার ডিজিটাল পদ্ধতিতে যাত্রীদের চেক ইন কার্যক্রম শুরু হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট জেলা ব্যবস্থাপক মো. আরিফ উল্লাহ জানান, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাত্রীদের অধিকতর সেবা নিশ্চিত করতে এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। এতে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, বিমান বাংলাদেশের পরিচালক (গ্রাহক সেবা) নাফিজ আহমেদ ইমতিয়াজউদ্দিন, এয়ারপোর্ট সার্ভিসেসের মহাব্যবস্থাপক শফিকুল হাসান উপস্থিত ছিলেন।