সিলেট শিক্ষা বোর্ডে সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় প্রথম হয়েছে সিলেট ক্যাডেট কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৪৯ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ছিল ৪৮ জন। পরীক্ষায় ৪৮ জন অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে পাস করেছে। প্রতিষ্ঠানের মোট পয়েন্ট ৮৯ দশমিক ৪৯।৮০ দশমিক ৯৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছে সিলেট সরকারি পাইলট হাইস্কুল। প্রতিষ্ঠানটি থেকে ২২৯ জন শিক্ষার্থী নিবন্ধন করে। নিয়মিত পরীক্ষার্থী ছিল ২১১ জন। পরীক্ষায় ২১৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২১৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪৭ জন।সিলেট সদরের ব্লু-বার্ড হাইস্কুল ৭৮ দশমিক ৯১ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে। প্রতিষ্ঠানটি থেকে ২০৭ জন শিক্ষার্থী নিবন্ধন করে। নিয়মিত পরীক্ষার্থী ছিল ১৯৫ জন। পরীক্ষায় ১৯৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১২৮ জন।৭৭ দশমিক ৩৩ পয়েন্ট পেয়ে চতুর্থ হয়েছে সদরের জালালাবাদ ক্যাটনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৯৩ জন শিক্ষার্থী নিবন্ধন করে। নিয়মিত পরীক্ষার্থী ৮৪ জনের সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন। সদরের সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ৭২ দশমিক ৯১ পয়েন্ট পেয়ে পঞ্চম হয়েছে। এখান থেকে ২১১ জন শিক্ষার্থী নিবন্ধন করে। নিয়মিত পরীক্ষার্থী ছিল ১৯২ জন। পরীক্ষায় অংশ নেওয়া ২০৬ জনের মধ্যে পাস করেছে ২০৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৬ জন।৭১ দশমিক ৮৭ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দি বাডস রেসিডেন্সিয়াল মডেল হাইস্কুল। প্রতিষ্ঠানটিতে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। সিলেট সদরের স্কলার্সহোম ৬৯ দশমিক ৩৩ পয়েন্ট পেয়ে সপ্তম হয়েছে। এখানে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। ৬৮ দশমিক ৮১ পয়েন্ট পেয়ে অষ্টম হয়েছে সিলেট সদরের শাহজালাল জামেয়া ইসলামিয়া হাইস্কুল। এখানে জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন। হবিগঞ্জ সদরের বি কে জি সি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ৬৮ দশমিক শূন্য ২ পয়েন্ট পেয়ে নবম হয়েছে। প্রতিষ্ঠানটিতে জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। হবিগঞ্জ সরকারি হাইস্কুল ৬৭ দশমিক ৯২ পয়েন্ট পেয়ে দশম হয়েছে। এখানে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন।৬৬ দশমিক ৭৬ পয়েন্ট পেয়ে একাদশ হয়েছে মৌলভীবাজারের দি ফ্লাওয়ারস কেজি অ্যান্ড হাইস্কুল। প্রতিষ্ঠানটিতে জিপিএ-৫ পেয়েছে ২১ জন। মৌলভীবাজার সরকারি হাইস্কুল ৬৬ দশমিক ৫৯ পয়েন্ট পেয়ে দ্বাদশ হয়েছে। এখানে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। ৬৬ দশমিক শূন্য ৩ পয়েন্ট পেয়ে সিলেটের রাইফেলস পাবলিক স্কুল ত্রয়োদশ হয়েছে। প্রতিষ্ঠানটিতে জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন। মৌলভীবাজার সদরের আলী আমজদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ৬৪ দশমিক ২৩ পয়েন্ট পেয়ে চতুর্দশ হয়েছে। এখানে জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। ৬৪ দশমিক ১০ পয়েন্ট পেয়ে পঞ্চদশ হয়েছে সুনামগঞ্জ সদরের সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন।সুনামগঞ্জ সদরের সরকারি জুবলি উচ্চবিদ্যালয় ৬৩ দশমিক ১৬ পয়েন্ট পেয়ে ষোড়শ হয়েছে। এখানে জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। ৬২ দশমিক ৪৭ পয়েন্ট পেয়ে সপ্তদশ হয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি স্কুল। এখানে জিপিএ-৫ পেয়েছে ২২ জন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিটিআরটি হাইস্কুল ৬১ দশমিক ৬৮ পয়েন্ট পেয়ে অষ্টাদশ হয়েছে। এখানে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। ৬০ দশমিক ৫৬ পয়েন্ট পেয়ে ঊনবিংশ হয়েছে হবিগঞ্জের মাধবপুরের গোবিন্দপুর সরকারি উচ্চবিদ্যালয়। এখানে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চবিদ্যালয় ৬০ দশমিক শূন্য ৭ পেয়ে বিংশ হয়েছে। এখানে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।