সিলেট বোর্ডের সেরা ২০
সারা দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। দেশের আটটি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় ১১ লাখ ৫২ হাজার ৫৩৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে আট লাখ ২২ হাজার ২৭৫ জন। পাসের হার ৭১ দশমিক ৩৪। জিপিএ-৫ পেয়েছে আট হাজার ৫২ জন। ভালো ফলাফলের ভিত্তিতে প্রতিটি শিক্ষা বোর্ডে ২০টি করে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ, এদের মধ্য থেকে পাস করা শিক্ষার্থী ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে সেরা প্রতিষ্ঠানের এ তালিকা করা হয়। এখানে সিলেট শিক্ষা বোর্ডের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা দেওয়া হলো: সিলেট বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে সিলেট ক্যাডেট কলেজ। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৩ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। দ্বিতীয় স্থানে থাকা সিলেটের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের ২৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৪১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন। তৃতীয় স্থানে রয়েছে সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে অংশ নেওয়া সব শিক্ষার্থীই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রয়েছে চতুর্থ স্থানে। এখান থেকে ৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭০ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। পঞ্চম স্থানে থাকা সিলেটের অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২৩২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৩০ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ জন।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দি বাডস রেসিডেনসিয়াল মডেল হাইস্কুল ষষ্ঠ স্থানে রয়েছে। এ প্রতিষ্ঠান থেকে ১৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে আটজন। সপ্তম স্থানে রয়েছে হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ১১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ছয়জন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বি টি আর ই হাইস্কুল অষ্টম স্থানে রয়েছে। এ প্রতিষ্ঠান থেকে ৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। নবম স্থানে রয়েছে হবিগঞ্জের বিকেজিসি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ১২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১১৯ জন। জিপিএ-৫ পেয়েছে আটজন। সিলেটের রাইফেলস পাবলিক স্কুল দশম স্থানে রয়েছে। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। ১১তম স্থানে রয়েছে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১২২ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ছয়জন। ১২তম স্থানে মৌলভীবাজারের দি ফ্লাওয়ারস কেজি অ্যান্ড হাইস্কুল। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে তিনজন। সিলেটের স্কলার্সহোম ১৩তম স্থানে রয়েছে। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১২৭ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে সাতজন। ১৪তম স্থানে রয়েছে সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া হাইস্কুল। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৮৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৬৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে তিনজন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমি ১৫তম স্থানে রয়েছে। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৯২ জন। জিপিএ-৫ পেয়েছে একজন। ১৬তম স্থানে সুনামগঞ্জের সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১১৮ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে একজন। মৌলভীবাজারের আলী আমজদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ১৭তম স্থানে রয়েছে। এ বিদ্যালয় থেকে ১৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৫৫ জন পাস করেছে। কোনো পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। ১৮তম স্থানে রয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ১০৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১০৬ জন পাস করেছে। এদের মধ্যে কেউ জিপিএ-৫ পায়নি। সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল ১৯তম স্থানে রয়েছে। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে একজন। ২০তম স্থানে রয়েছে সুনামগঞ্জের ছাতক সিমেন্ট ফ্যাক্টরি হাইস্কুল। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে একজন।