সিলেট-লন্ডন ফ্লাইট চালুর দাবিতে ১০০ অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-লন্ডন-সিলেট ফ্লাইট চালুর দাবিতে ১০০টি স্থানে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছে সিলেটের সামাজিক সংগঠন ‘সিলেট কল্যাণ সংস্থা’। গতকাল শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচির প্রথমটি পালন করা হয়।বেলা ১১টা থেকে একটা পর্যন্ত অবস্থান কর্মসূচির সময় সমাবেশে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহছানুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অবস্থান কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। তিন ঘণ্টা স্থায়ী প্রথম অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান, সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের সভাপতি রাজিউল ইসলাম তালুকদার প্রমুখ। সমাবেশে বক্তারা আগামী এক মাসের মধ্যে এভাবে আরও ৯৯টি অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন।