সিলেট সফরে পাঁচ রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত মধ্যপ্রাচ্যের পাঁচ রাষ্ট্রদূত সিলেটে চার দিনের সফরে এসেছেন৷ কোনো কর্মসূচি নয়, কেবল সিলেটের সৌন্দর্য উপভোগ করতে তাঁরা এই সম্মিলিত সফর করছেন৷ সরকারি সূত্র এ খবর জানিয়েছে৷
ওই রাষ্ট্রদূতেরা হলেন ফিলিস্তিনের সাহের এম এইচ আবু ইয়াহইয়া, ওমানের ওমর মো. রামদান আল বালুশি, লিবিয়ার মাহমুদ এম এম সালাদী, কুয়েতের আলী আহমেদ ইব্রাহিম এফ আলী ডাফিরি ও মিসরের মাহমুদ ইজ্জাদ৷ তাঁরা সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় ভ্রমণের পাশাপাশি পিয়াইন নদী ও খাসিয়াপল্লি গতকাল শুক্রবার ঘুরে দেখেন এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আয়োজিত এক নৌশভোজে অংশ নিয়ে তাঁরা শ্রীমঙ্গলে যান৷