সিলেট সীমান্তে দেশি রসুন ও ভারতীয় মাদক জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সীমান্ত থেকে এক হাজার কেজি বাংলাদেশি রসুন ও ভারতীয় মাদক জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এগুলো জব্দ করে।গতকাল এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সম্প্রতি বাংলাদেশে রসুনের দাম কমে যাওয়ায় চোরাচালানিরা রসুনের বিনিময়ে ভারত থেকে মাদক আমদানি করছে। এ অবৈধ তৎপরতা বন্ধে বৃহস্পতিবার রাত থেকে অভিযান শুরু করে বিজিবি। এ সময় কোম্পানীগঞ্জের সীমান্ত থেকে ৩৩০ বোতল ভারতের অফিসার্স চয়েস মদ জব্দ করা হয়।