সিলেট-৩-এ মনোনয়ন প্রত্যাশী প্রবাসী আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় সংবাদ সমেঞ্চলন করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আওয়ামী লীগের নেতা মুহামঞ্চদ মনির হোসাইন। গত সোমবার নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সমেঞ্চলন করে তিনি প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
এ আসনের বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ-উস-সামাদ চৌধুরী। এর আগে গত ১ সেপ্টেম্বর সংবাদ সমেঞ্চলন করে সিলেটের সংরক্ষিত নারী আসনের সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক এ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লামাবাজারের বাসিন্দা মুহামঞ্চদ মনির হোসাইন একজন সাবেক ছাত্রনেতা হিসেবে পরিচিত। ১৯৭৭ সালে তিনি মদনমোহন কলেজ ছাত্র সংসদের ভিপি ও ১৯৮১ সালে সিলেট ল কলেজ ছাত্র সংসদেরও নির্বাচিত ভিপি ছিলেন। ১৯৮৫ সালে তিনি উচ্চশিক্ষা গ্রহণের জন্য যুক্তরাজ্যে যান। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।