সিলেটবাসীর হৃদয় থেকে তাঁকে মোছা যাবে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম সাইফুর রহমান সিলেটের মাটি ও মানুষের সঙ্গে মিশে একাকার হয়ে থাকা শুধু একটি নামই নয়, জীবন্ত এক ইতিহাস। উন্নয়নের জন্য বৃহত্তর সিলেটের বুকে তিনি অনন্য উজ্জ্বল এক দৃষ্টান্ত। নাম-যশ-খ্যাতি চাননি, চেয়েছেন শুধু কাজ আর কাজ। রাজনৈতিক প্রতিহিংসায় গোটা সিলেটের বিভিন্ন স্থাপনা থেকে তাঁর নাম ও ফলক অপসারণ করা হয়েছে। কিন্তু সিলেটবাসীর হৃদয় থেকে এম সাইফুর রহমানকে মোছা যাবে না।
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেছেন দলটির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।
গত মঙ্গলবার রাতে শহরের সোবহানীঘাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ স্মরণসভা হয়। স্মরণসভা শেষে মিলাদ মাহফিল হয়।