সিলেটযাত্রাপথে কিশোরী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে একটি মেয়ে (১৫) গণধর্ষণের শিকার হয়েছে। ভৈরব বাসস্ট্যান্ড এলাকার পাশের সড়ক থেকে গত সোমবার রাতে পথচারীরা মেয়েটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মেয়েটি জানায়, তার বাড়ি পিরোজপুরের নাজিরপুর সদরে। খালা ও মামাবাড়ি চট্টগ্রামে। খালার বাড়ি যাওয়ার জন্য গত রোববার সে একাই নিজ বাড়ি থেকে বের হয়। ওই দিন ঢাকাগামী লঞ্চে ওঠে এবং পরদিন সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছায়। টার্মিনালে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরে ছেলেটিও চট্টগ্রামে যাবে বলে জানায় এবং সেখানে যেতে তাকে সহযোগিতা করতে চায়। প্রথমে রাজি না থাকলেও ভদ্রোচিত আচরণের কারণে ছেলেটির কথায় আস্থা তৈরি হয়। তারা দুজন একসঙ্গে এক বাসে ওঠে। রাত সাড়ে আটটার দিকে বাসটি ভৈরবে আসে। তখন সে বুঝতে পারে, চট্টগ্রামের বাসে ওঠেনি। ভুল বাসের কারণ জানতে চাইলে ছেলেটি তাকে জানায়, ছেলেটির বাড়ি ভৈরবে। চট্টগ্রাম যাওয়ার আগে ভৈরব আসতে হয়েছে। পরে বাড়ি থেকে কাপড় আনার কথা বলে ছেলেটি তাকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে পাঁচ যুবক দাঁড়িয়ে ছিলেন। পরে তাঁরা সবাই একে একে তাকে ধর্ষণ করে।