সিলেটে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সুরমার শাখা কুশি নদী থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতনামা এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাত ও পা গামছা দিয়ে বাঁধা থাকায় পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই ব্যক্তির হাত-পা বেঁধে তাঁকে নদীতে ফেলে হত্যা করেছে।খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বেলাল আহমদ প্রথম আলোকে বলেন, সিলেট শহরতলির কুশিঘাট এলাকায় সেতুর নিচে কচুরিপানার স্তূপে আটকা পড়েছিল ওই ব্যক্তির লাশ। ভোরে এলাকাবাসী এ দৃশ্য দেখে তাঁকে খবর দিলে তিনি পুুলিশকে জানান।শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতালিব বলেন, ওই ব্যক্তির উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি। বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর পরনে ছিল কালো জিনসের প্যান্ট ও লাল রঙের টি-শার্ট। তাঁর প্যান্টের পকেটে মাইক্রোবাসের চাবি এবং সিলেট নগরের কিনব্রিজ এলাকার একটি দোকানের ঠিকানা পাওয়া গেছে।