সিলেটে অস্ত্র ও গুলিসহ দুই তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে দুটি পাইপগান ও চারটি গুলিসহ দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে নগরের বাগবাড়ি এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তাঁরা হলেন, বাগবাড়ি এলাকার বাসিন্দা বালু-পাথর ব্যবসায়ী হিসেবে পরিচিত শামীম আহমদ (২৮) ও তাঁর সহযোগী সাগরদিঘির পশ্চিমপারের রফিকুল ইসলাম (২৭)। পুলিশ জানায়, গতকাল ভোরে মহানগর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাগবাড়ি এলাকার জান্নাত এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায়। সেখান থেকে শামীম ও রফিকুলকে গ্রেপ্তার করে। এ সময় শামীম ও রফিকুলের কাছ থেকে দেশীয় তৈরি একটি করে পাইপগান ও দুটি করে গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র নিয়ে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে গতকাল বিকেলে সংবাদ সমেঞ্চলন করে পুুলিশ। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. আইয়ুব জানান, দুজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে।