সিলেটে আ.লীগ একটি আসনও পাবে না: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিভাগে আগামী নির্বাচনে একটি আসনও আওয়ামী লীগ পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। কেন্দ্রীয় সফরসূচি অনুযায়ী গত মঙ্গল ও গতকাল বুধবার সিলেটে নগর ও জেলার পৃথক দুটি কর্মিসভায় তিনি এ মন্তব্য করেন।গতকাল বুধবার সন্ধ্যায় নগরের কুমারপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ বলেন, দেশের ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইলেও সরকার এ দাবি অগ্রাহ্য করছে। মানুষ দলীয় নয়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই ভোটাধিকার প্রয়োগ করতে চায়। জাতিসংঘ ও বন্ধু রাষ্ট্রগুলোও সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাইছে। আর এটা করতে হলে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে হবে। আগামী নির্বাচন অনিশ্চিত হলে দেশ সংঘাতের দিকে যাবে।জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেনের সভাপতিত্বে কর্মিসভায় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।গত মঙ্গলবার রাতে মহানগর বিএনপির কর্মিসভায় খন্দকার মোশাররফ বলেন, দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এম ইলিয়াস আলীকে ফিরিয়ে না দিলে আগামী জাতীয় নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে একটি আসনও আওয়ামী লীগ কিংবা মহাজোট পাবে না।