সিলেটে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। তিনি হবিগঞ্জের বাসিন্দা। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত বুধবার রাতে তিনি শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছিলেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র বলেন, মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁর মরদেহ অ্যাম্বুলেন্সে করে বড়িতে পাঠানো হয়েছে। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী দাফন করা হবে।

শামসুদ্দিন আহমদ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তিনি হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। ওই ব্যক্তির কিডনি রোগেও ভুগছিলেন। আজ শনিবার ভোর ৫টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।