সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ক্রিশ্চিয়ান আন্তমান্ডলিক বড়দিন উদ্যাপন কমিটি: খ্রিষ্টান মিশন পুনর্নির্মাণ কাজের উদ্বোধন ও যিশুখ্রিষ্টের জন্মোৎসব শুরু, বেলা দুইটায়, নগরের নয়াসড়ক এলাকার খ্রিষ্টান মিশনে।
‘সুরমা রিভার ক্রুজ রেস্টুরেন্ট’: উদ্বোধনী অনুষ্ঠান, সন্ধ্যা ছয়টায়, নগরের সুরমা নদীর তীরের কিনব্রিজ এলাকায়।
জেলা শিল্পকলা একাডেমী: জেলা পর্যায়ে সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় পাঁচ গুণী শিল্পীকে সম্মাননা পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে পাঁচটায়, নগরের পূর্ব শাহী ঈদগাহ এলাকার শিল্পকলা একাডেমী মিলনায়তনে।
সিলেট সাহিত্য পরিষদ: ষোড়শ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, সন্ধ্যা সাতটায় নগরের ধোপাদীঘির পূর্ব পাড় এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে (অনাবিল ১১২১, ব্লক-সি)।
জাকের পার্টি: জাকের মঞ্জিলে ওরস উপলক্ষে নগরের রেজিস্ট্রারি মাঠে ‘আজিমুশ্বান ইসলামী জলসা’, আছরের নামাজের পর।