সিলেটে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছাসেবক দল, জেলা ও মহানগর শাখা: যৌথ সভা, বেলা পাঁচটায়, নগরের মিরাবাজার এলাকার কার্যালয়ে।
ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ: সুন্দরবনে তেল বিপর্যয়ে প্রাণী ও উদ্ভিদ বিপন্ন হওয়ার ঘটনায় প্রতিবাদী পদযাত্রা, বিকেল সাড়ে চারটায়, নগরের কোর্ট পয়েন্ট থেকে।
নন্দিত অরণ্য: ভাস্কর জালাল উদ্দিন সরকারের সাত দিনব্যাপী ‘নন্দিত অরণ্য’ শীর্ষক দ্বিতীয় একক ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন, বেলা তিনটায়, নগরের রিকাবীবাজার এলাকার পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে।
নগরনাট: সুন্দরবনে চলমান দূষণ ও ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ, বিকেল সাড়ে পাঁচটায়, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।