সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ হজরত শাহজালাল (রহ.): ৪০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন, বেলা আড়াইটায়, নগরের আলিয়া মাদ্রাসা মাঠে।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি): সুবর্ণজয়ন্তী ও বাংলা ভাষায় টেলিভিশন সম্প্রচারের ৫০ বছর পূর্তি উৎসব, সকাল ১০টায়, নগরের কাজীটুলা এলাকার বিটিভি সিলেট উপকেন্দ্রে।
সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন: প্রয়াত বাম রাজনীতিবিদ কমরেড প্রসূণ কান্তি বরুণ রায়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, বেলা তিনটায়, সিলেট জেলা পরিষদ মিলনায়তনে।
কবি সংসদ বাংলাদেশ, সিলেট জেলা শাখা: সাহিত্য সম্মেলন, বেলা তিনটায়, সিলেট জেলা পরিষদ মিলনায়তনে।
প্রাথমিক শিক্ষা বিভাগ: প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু, সকাল সাড়ে নয়টায়, নগরের বন্দরবাজার এলাকার দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
সিলেট জনকল্যাণ বহুমুখী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি: সাধারণ সভা, বেলা দুইটায়, দক্ষিণ সুরমার বাস টার্মিনাল এলাকার কার্যালয়ে।