সিলেটে আজ
নবশিখা নাট্যদল: বেঙ্গল চলচ্চিত্র সংসদের সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী চলচ্চিত্রবিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ, নগরের শাহি ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে, বিকেল সাড়ে চারটায়।
সুনামগঞ্জ সমিতি: মাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, সিলেট জেলা পরিষদ মিলনায়তনে, বেলা দুইটায়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট: সারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে মিছিল ও সমাবেশ, নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে, বেলা তিনটায়।
শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস: প্রয়াত নাট্যকর্মী রাজীব স্মরণ, নগরের কুমারপাড়া এলাকার শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টসে, সন্ধ্যা পৌনে সাতটায়।
মতবিনিময়: সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আবদুল মোমেনের মতবিনিময়, সিলেট সার্কিট হাউসে, সন্ধ্যা ছয়টায়।