সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি: অষ্টম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, নগরের পূর্ব শাহি ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে, বিকেল সাড়ে পাঁচটায়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী: দেশব্যাপী চলমান অরাজক, অবরুদ্ধ, সহিংস পরিস্থিতি থেকে দেশ ও জীবন রক্ষা এবং জঙ্গিবাদ নির্মূল ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে প্রতিবাদ সমাবেশ, নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে, বিকেল চারটায়।
হোক প্রতিবাদ: দেশব্যাপী চলমান নাশকতার বিরুদ্ধে প্রতিবাদী পদযাত্রা, নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, বিকেল চারটায়।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি: সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠান, নগরের শাহি ঈদগাহ খেলার মাঠে, সন্ধ্যা সাতটায়।
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ: ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত বিদেশি ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন, কলেজের লেকচার গ্যালারি-১-এ, বেলা ১১টায়।
বাংলাদেশ আওয়ামী লীগ, সদর উপজেলা শাখা: বর্ধিত সভা, নগরের দরগা গেট এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে, সকাল ১০টায়।