সিলেটে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক সমিতি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন, দুপুর সোয়া ১২টায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলায়।
বাংলাদেশ ছাত্রমৈত্রী: সিলেট জেলা সম্মেলন, বেলা তিনটায়, পৌর বিপণিকেন্দ্রের দ্বিতীয় তলায়।
নাটাব সিলেট জেলা শাখা: বার্ষিক সাধারণ সভা, সন্ধ্যা সাড়ে ছয়টায়, দরগাগেট এলাকার হোটেল হলিসাইডে।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ: বার্ষিক সাধারণ সভা, সন্ধ্যা সাড়ে ছয়টায়, দরগাগেট এলাকার শহীদ সোলেমান হলে।
লামাপাড়া-ঘাসিটুলা যুব সংঘ: তাফসিরুল কোরআন মাহফিল, বেলা দুইটায়, ঘাসিটুলা এলাকার মানবাধিকার অফিসসংলগ্ন মাঠে।
মেন্দিবাগ অগ্রসর যুব সংঘ: বার্ষিক ওয়াজ মাহফিল, বেলা দুইটায়, মেন্দিবাগ জামে মসজিদ পশ্চিমের মাঠে।