সিলেটে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদ্যাপন পরিষদ: চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ, নগরের দরগাগেট এলাকার রশীদ এম্পোরিয়ামের দ্বিতীয় তলার ড. আর কে ধর মিলনায়তনে, বেলা তিনটায়।
পাঠশালা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গান ও আবৃত্তি, নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে, রাত ১০টায়।
সিলেট কল্যাণ সংস্থা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, নগরের জিন্দাবাজার এলাকার অস্থায়ী কার্যালয়ে, রাত সাড়ে নয়টায়।
লিডিং ইউনিভার্সিটি: ব্যবসায় প্রশাসন ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ, নগরের সুরমা টাওয়ারের ক্যাম্পাসে, সকাল ১০টায়।
রামকৃষ্ণ মিশন ও আশ্রম: শ্রীরামকৃষ্ণদেবের ১৮০তম আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, নগরের নাইওরপুল এলাকার আশ্রম প্রাঙ্গণে, সকাল ১০টায়।
শাল্লা সোচ্চার নাগরিক ফোরাম, সিলেট: বার্ষিক সাধারণ সভা, নগরের মীরের ময়দান এলাকার শ্রীহট্ট সংস্কৃত কলেজ মিলনায়তনে, বেলা তিনটায়।
জাতীয় শ্রমিক ফেডারেশন: সিলেট জেলা শাখার সম্মেলন, নগরের পৌর বিপণিকেন্দ্রের দ্বিতীয় তলায়, বেলা তিনটায়।